রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কথিত নারী সাংবাদিক ও স্বামী আটক

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১
  • / 60

দিনাজপুরে ঘোড়াঘাটে অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ কথিত নারী সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি ও তার স্বামীকে আটক করেছে ঘোড়াঘাট থানা পুলিশ।

শনিবার সকালে উপজেলার বলাহার বাজার নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ভীমপুর এলাকার লিয়াকত আলীর ছেলে মুন্না বিহারী (৪০) ও তার স্ত্রী কথিত সাংবাদিক শাপলা আক্তার সৃষ্টি (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম বলাহার বাজারে অবস্থান নেয়। এসময় হিলি থেকে মোটরসাইকেল যোগে বগুড়া যাবার পথে বলাহার বাজারে গাড়িটিকে পুলিশ সদস্যরা থামার জন্য সংকেত দেয়।

এদিকে তারা গাড়িটি না থামিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে পুলিশ সদস্যরা তাদেরকে ধাওয়া করে আটক করে ।এসময় তাদের কাছ থেকে ব্যাগে মোড়ানো ১শ’ ৩৫ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কথিত নারী সাংবাদিক ও স্বামী আটক

আপডেট টাইম : ০৩:৩৭:১৭ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১