পেটে করে ইয়াবা চালান
- আপডেট টাইম : ০৪:২৩:০৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 130
মানিকগঞ্জে পেটের ভেতর ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র্যাব-৪ এর একটি দল। মঙ্গলবার (২৮ মার্চ) সকালে সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আবির হোসেন (২৩) এবং আরিফুল ইসলাম (৩০)। তাদের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের নাটোয়াবাড়ি গ্রামে।
র্যাব-৪ (মানিকগঞ্জ সিপিসি ৩)- এর সিনিয়র এএসপি উনু মং জানান, আবির হোসেন কক্সবাজারের টেকনাফ থেকে ১৪৫০ পিস ইয়াবা পেটের ভেতর বহন করে মানিকগঞ্জে আসছিলো। সকাল ৭ টার দিকে আবির নান্দেশ্বরী এলাকায় আসলে ইয়াবার মালিক আরিফুল ইসলাম তাকে নিতে আসে। গোপন সংবাদেরভিত্তিতে তাদের দুজনকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকের পর দুজনকে সুপার ডায়াগনস্টিক সেন্টার থেকে পেট এক্সরে করা হয়। তারা র্যাবের কাছে ১৪৫০ পিস ইয়াবা বহনের কথা স্বীকার করেছে। এ রিপোর্ট লেখার সময় তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিলো।
নিউজ লাইট ৭১



















