শিরোনাম :
পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৪:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / 156
নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের বাংঙ্গাবাড়িয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন করা হয়েছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (৩০ মার্চ) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, মৎস্য চাষী আতাউর রহমান মিন্টু বলেন, লিজ নিয়ে এই পুকুরে মাছ চাষ করে আসছিলেন। শত্রুতাবশত সোমবার দিবাগত রাতে কেউ পুকুরে তরল বিষ প্রয়োগ করে।
এতে পুকুরের কয়েক লক্ষ টাকার মাছ মরে ভেসে ওঠে। এসময় পুকুরের পাশে বেশ কয়েকটি বিষের খালি বোতল পরে থাকতে দেখা যায়।
এ বিষয়ে নাটোর সদর থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ জাঙ্গাঙ্গীর আলম নিউজ লাইট ৭১ কে জানান, এবিষয়ে একটি এজাহার দাখিল করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়ার হবে।
নিউজ লাইট ৭১
Tag :























