শিরোনাম :
আইস মাদকসহ ২জন গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৩:৫৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / 158
রাজধানীর মোহাম্মদপুর থেকে ১০ গ্রাম নিষিদ্ধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ২৭০ পিস ইয়াবাসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৮ মার্চ) বিকেলে র্যাবের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোপন তথ্যে আজ দুপুরে মোহাম্মদপুর থানার সাত মসজিদ হাউজিং এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক আইস (ক্রিস্টাল মেথ) ও ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো. ফিরোজ মিয়া ও রকিবুল আলম ওরফে তানিম।
ক্রিস্টাল মেথ নামক এই নেশা জাতীয় দ্রব্যটি আইস নামে বহুল প্রচলিত। এটি অতি উচ্চ মাত্রার একটি নেশা জাতীয় মাদক যা মালেয়শিয়া, থাইল্যান্ড ও মিয়ানমার থেকে চোরাই পথে বাংলাদেশে আসে।
নিউজ লাইট ৭১
Tag :




















