মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলার মানুষের কণ্ঠ কখনও রোধ করা যাবে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
  • / 127

ভোটের প্রচারনায় শুরু থেকেই ব্যস্ত ছিল তারকরা। ভারতের পশ্চিমবঙ্গে সুষ্ঠুভাবে প্রথম দফার ভোট গ্রহণও সম্পন্ন হয়েছে। তবে সুষ্ঠু  নির্বাচনের মধ্যেই ঘটে গেছে কিছু বিচ্ছিন্ন ঘটনা। আর এতেই ক্ষেপে গেছেন টলিউডের আলোচিত অভিনেত্রী এবং তৃণমূল সাংসদ নুসরাত জাহান। 

শনিবার (২৭ মার্চ) পূর্ব মেদিনীপুরের এক কেন্দ্রে তৃণমূল ভোটারকে ভোট না দিতে দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আর এ ঘটনাতেই চটে যান অভিনেত্রী। 

জানা যায়, সেখানে প্রতিবন্ধী নারী ও তার ভাতিজিকে ভোট দিতে বাধা দেওয়া হয় এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দেয় বিজেপির কর্মীরা। তবে বাঁধা উপেক্ষা করে ভোট দেন তারা।  এরপর কেন্দ্রীয় বাহিনীর কাছে সাহায্য চাইলে তারা নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেন তাদেরকে। 

এছাড়াও ওই এলাকায় বাড়ি ও দোকান ভাঙচুরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। 

এই প্রসঙ্গে নুসরাত বলেন, ‘বিজেপির নির্লজ্জের কোনও সীমা নেই। বাংলার ভোটাররা যাতে ভোট না দিতে পারে তার জন্য তাদের লোকেরা ভয় দেখাচ্ছে এবং মানুষকে আটকাচ্ছে। বাংলার মানুষের কণ্ঠ কখনও রোধ করা যাবে না। এমন ঘটনা এই বহিরাগতদের মৃত্যু ঘণ্টা ইতিমধ্যেই বাজিয়ে দিয়েছে। এজন্যই তারা ভয় পাচ্ছে।’

প্রসঙ্গত, নুসরাত তৃণমূল কংগ্রেসর বসিরহাট লোকসভা কেন্দ্রের বসিরহাট থেকে জয়ী একজন সংসদ সদস্য।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলার মানুষের কণ্ঠ কখনও রোধ করা যাবে না

আপডেট টাইম : ০৩:১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১