রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 105

আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে। আগের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার স্বাধীনতা পুরস্কার দেয়ার কথা থাকলেও সেই অনুষ্ঠান স্থগিত করা হয়।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও বিধি অনুবিভাগ) সোলতান আহমদ সংবাদমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ১১ এপ্রিল (রোববার) ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত থাকবেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২১ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান।

গত ৭ মার্চ স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আগামী ১১ এপ্রিল স্বাধীনতা পুরস্কার দেয়া হবে

আপডেট টাইম : ০৭:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১