মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আপাতত পরিবার, ধর্মকর্ম নিয়েই ব্যস্ত চম্পা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১
  • / 144

আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের প্রথমার্ধ পর্যন্ত ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় নায়িকা চম্পা। মহামরি করোনার কারণে বর্তমানে হাতে কোন কাজ নেই গুণী এই অভিনেত্রীর। তাই আপাতত পরিবার ও ধর্মকর্ম নিয়েই ব্যস্ত তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে চম্পা বলেন, ‘করোনার কারণে এখন বাসাতেই সময় কাটাচ্ছি। নতুন কোনো কাজ করছি না। ধর্মকর্ম আর ইবাদত-বন্দেগি করছি, বাসার বিভিন্ন কাজ করছি। মোবাইলে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলি, সবার খোঁজ-খবর নিই। এভাবেই সময় কেটে যাচ্ছে।’

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রয়াত শিবলী সাদিকের ‘তিন কন্যা’র মাধ্যমে সিনেমায় অভিষেক চম্পার। তারে আগে ১৯৮১ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘ডুবসাঁতার’ নাটকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু করেন তিনি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আপাতত পরিবার, ধর্মকর্ম নিয়েই ব্যস্ত চম্পা

আপডেট টাইম : ০৬:৩৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৪ মার্চ ২০২১