রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১
  • / 46

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় লোটে শেরিং-এর সম্মানে গার্ড অব অনার দেয়া হয়।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, ভুটানের প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে দেশটির রয়্যাল একাডেমি অব পারফর্মিং আর্টসের (রাপা) ২২ জন শিল্পী এবং চারজন সাংবাদিক গত ১৯ মার্চ ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অব প্রটোকল আমানুর রহমান জানান, ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৭:১৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মার্চ ২০২১