শিরোনাম :
তাপমাত্রা বাড়ার ভয়ঙ্কর আভাস
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
- / 87
এবার গরম নিয়ে ভয়ঙ্কর দুঃসংবাদ দিয়ে আবহাওয়া অধিদপ্তর। জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে গরম আরও বাড়তে পারে।
শুক্রবার (১৯ মার্চ) সকাল ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, শনিবার থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এসময় দিনের তাপমাত্রা হালকা বাড়তে পারে।
এদিকে বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে; ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে; ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে ও আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৬ টা ২ মিনিটে।
নিউজ লাইট ৭১
Tag :























