সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • / 63

দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) আয়োজিত বঙ্গবন্ধু ও স্বাধীনতা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চারটি গ্রুপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৮০ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল বেবি কেয়ার প্রোডাক্ট কোম্পানি ‘কদোমো’।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ যখন পদ্মা সেতু করছে- অনেকে মানতে পারছে না; পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, সমুদ্র জয় করছে, গভীর সমুদ্রবন্দর হচ্ছে, যখন মহাসড়ক হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে, করোনার মধ্যে ৪৩ বিলিয়ন ডলার রিজার্ভ, তখন অনেকে সেটা মেনে নিতে পারছে না। তাই দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। 

খালিদ মাহমুদ বলেন, বঙ্গবন্ধু গণতান্ত্রিক একটি আন্দোলনকে ৭ মার্চের ভাষণের পর সশস্ত্র মুক্তিযুদ্ধে পরিণত করেন। পৃথিবীর ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। কাজেই বঙ্গবন্ধু ও স্বাধীনতা এক এবং অভিন্ন। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি বলেন, বঙ্গবন্ধু সাংবাদিকবান্ধব ছিলেন। পঁচাত্তর-পরবর্তী সময়ে সাংবাদিকতাকে দূর্বল করা হয়েছে। সাংবাকিতার জায়গাটাকে কলুষিত করা হয়েছে।

ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি মামুন ফরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।

ক্রীড়া ও সাংস্কৃতি সম্পাদক তৌফিক অপুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগী অধ্যাপক আবদুল মোমেন মিল্টন এবং প্যান্টাগন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম।

শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, কোষাধ্যক্ষ দ্বীপ আজাদ, ডিএসইসির সাবেক সভাপতি কায়কোবাদ মিলন, মোহাম্মদ আল মামুন ও নাসিমা আক্তার সোমা। এসময় ডিএসইসির নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

দেশের উন্নয়ন-অগ্রগতির বিরুদ্ধে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ষড়যন্ত্র করা হচ্ছে

আপডেট টাইম : ০৭:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১