বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাসাইলে মাস্ক ব্যবহার না করার আপরাধে ১৫ জনকে জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১
  • / 162

টাঙ্গাইলের বাসাইলে মহামারী করোনা সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা উপেক্ষা করে মাস্ক ব্যবহার না করার আপরাধে দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে জরিমানা করা হয়েছে। 

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১ টা হতে পৌর এলাকায় বাসস্ট্যান্ডে বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনজুর হোসেন এবং সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেনের নেতৃত্বে দুটি পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এসময় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার না করায় মনজুর হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং অর্থদণ্ড হিসাবে ২১০০ টাকা আদায় করা হয়। 

অপরদিকে একই সময়ে নাহিয়ান নুরেন পরিচালিত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এবং অর্থদন্ড হিসাবে ১ হাজার টাকা আদায় করা হয়। 

এসময় বাসাইল থানা পুুলিশের সহযোগিতায় করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের গুরুত্ব সমন্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে মাইকিং করা হয়। 

এছাড়া উক্ত ভ্রাম্যমান আদালতের মাধ্যম প্রায় ২০০ পথচারীকে মাস্ক বিতরণ করা হয়। 

সহকারি কমিশনার (ভূমি) নাহিয়ান নুরেন বলেন, “করোনা প্রতিরোধে মাস্কের ব্যবহার নিশ্চিত করার লক্ষেই এটা আমাদের একটি চলমান প্রক্রিয়া। পরবর্তিতেও এ ধারা অব্যহত থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকলেই মাস্ক ব্যবহার করলে বাংলাদেশ থেকে করোনার বর্তমান আঘাতকে প্রতিহত করা সম্ভব হবে।”

উপজেলা নির্বাহী অফিসার মনজুর হোসেন বলেন, “বর্তমানে প্রানঘাতী করোনার প্রকোপ হঠাৎ করেই বেড়ে চলেছে। এ সময়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতি অধিক মনোযোগি হতে হবে। 

আর তাই আমাদের ভ্রাম্যমান আদালতের এই কার্যক্রম পরবর্তীতেও চলমান থাকবে। মাস্ক ব্যবহার না করার অপরাধে দুটি আদালতের মাধ্যমে আজ ‘সংক্রমক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নিমূল আইন ২০১৮ এর ২৪ ধারায় ’ ১৫জনের বিরুদ্ধে মামলা ও ৩১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।” 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাসাইলে মাস্ক ব্যবহার না করার আপরাধে ১৫ জনকে জরিমানা

আপডেট টাইম : ০৬:৪১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১