৫টি ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
- আপডেট টাইম : ০৬:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
- / 141
গত দুই দিনের অভিযানে চরফ্যাসনে ৫টি ইটভাটাকে গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর এবং ঝিকঝাক নাভানা ব্রিক্সকে ৫লাখ জরিমানা ও অনাদায়ে ৩মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১০ মার্চ) ১২টার সময় চরফ্যাসনের আবদুল্লাহপুরে অবস্থিত নাভানা ঝিকঝাক ব্রিকস এর স্বত্বাধিকারী মনির হোসেন ভূইয়াকে ৫লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের জেল দিয়েছেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাদিকুর রহমান।
এ সময় পরিবেশ অধিদপ্তর ভোলার সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া, ভোলার পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
উল্লেখ্য, গত ২দিনে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালতের অভিযানে চরফ্যাসনের ড্রামের চিমনি, কাচা লাকড়ি পুড়ানো পরিবেশ নষ্ট করে কাগজপত্র না থাকায় অবৈধ ভাবে ইট পুড়ানোর দায়ে ৫টি ব্রিকস গুড়িয়ে দিয়েছিলেন।
এ রকম আরো ৯টি ব্রিকসের কাগজপত্র নেই। চলছে অবৈধভাবে। এখন জনমনে প্রশ্ন হলো ৫টি ব্রিকস গুড়িয়ে দিলেও অবশিষ্ট ৯টি ইট ভাটা অজ্ঞাত কারনে অভিযান পরিচালনা করেননি কেনো?
নিউজ লাইট ৭১






















