মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কাঠ পোড়ানোর অপরাধে জরিমানা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
  • / 125

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় ফসলি কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহার ও ব্রিকফিল্ডের লাইসেন্স না থাকায় ও অবৈধ বনের কাঠ পোড়ানোর অপরাধে ৪টি ইটভাটাকে ৫ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৪টি ইটভাটাকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার মো:সাজ্জাদ হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রশান্ত চক্রর্বতী। 

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো:সাজ্জাদ হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রশান্ত চক্রর্বতী বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর  ১৬ ধারা অনুযায়ী   ইটভাটায় ফসলি জমির মাটি ব্যবহার অবৈধ ভাবে বনের কাঠ পোড়ানো লাইসেন্স না থাকায় ৪ ইটভাটার মালিককে ৫ লাখ ৪০হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানান খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার মো: সাজ্জাদ হোসেন ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার প্রশান্ত চক্রর্বতী। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কাঠ পোড়ানোর অপরাধে জরিমানা

আপডেট টাইম : ০৭:৩৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১