মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচদিন ধরে নিখোঁজ গৃহবধূ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
  • / 122

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পরও কুলসুম বেগম (৩২) নামের এক গৃহবধূর খোঁজ মিলছে না। সোমবার (১৫ ফেব্রুয়ারি) সকালে বাবার বাড়ি যাওয়ার কথা বলে বের হবার পর তার আর কোনো হদিস পাওয়া যায়নি।

এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে গৃহবধূর স্বামী মো. নেওয়াজ আলী ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

কুলসুম ও নেওয়াজ আলী ফতুল্লার নন্দনালপুর এলাকায় বসবাস করতেন। তাদের দু’টি সন্তানও রয়েছে।

জানা গেছে, কুলসুম বেগম গত জানুয়ারি মাসের ৭ তারিখ সকাল ৯টার সময় দশ বছরের সন্তান খালিদ বিন আলীকে মাদ্রাসায় দিয়ে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে তার কোনো খোঁজ না পাওয়ায় ফতুল্লা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন স্বামী নেওয়াজ আলী। পরে ৮ জানুয়ারি গৃহবধূকে তার বান্ধবীর বাসায় সুস্থ অবস্থায় দেখতে পেয়ে থানা থেকে ডায়েরি প্রত্যাহার করে নেন নেওয়াজ আলী।

এদিকে সোমবার বাবার বাড়ি যাওয়ার কথা বলে আবারো বের হলে বাসায় আর ফিরেননি কুলসুম বেগম। পরে সম্ভাব্য সকল স্থানে স্ত্রীর খোঁজ করে না পেয়ে বৃহস্পতিবার রাতে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন নেওয়াজ আলী।

এ বিষয়ে মো. নেওয়াজ আলী বলেন, সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেছি। কোথাও তার কোনো খোঁজ পাইনি।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার এসআই শামীম জানান, দেশের সকল থানায় এ বিষয়ে একটি বার্তা অলরেডি পাঠিয়ে দেয়া হয়েছে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পাঁচদিন ধরে নিখোঁজ গৃহবধূ

আপডেট টাইম : ০৭:০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১