‘ধুম ফোর’ চলচ্চিত্রেতে নারী ভিলেন
- আপডেট টাইম : ০৬:২১:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / 122
নতুন বছরের নতুন উপহার হিসেবে যশরাজ ফিল্মস উপহার দিতে যাচ্ছে ‘ধুম ফোর’। শুধু তাই নয় নতুন চমক হিসেবে ধুম ফোরে থাকছেন ‘মাস্তানি’-খ্যাত তারকা দীপিকা পাড়ুকোন।
সম্প্রতি ফিল্মফেয়ারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এবার কিছুটা হাওয়া বদল করে নতুন মেয়ে ভিলেনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে যশরাজ ফিল্মস। আর সেই চরিত্রে দেখা যেতে পারে বলিউডের জনপ্রিয় মুখ দীপিকা পাডুকোনকে। তবে সিনেমাটি নিয়ে অফিশিয়াল এখনো কোনো কিছু জানায়নি যশরাজ ফিল্মস।
যশরাজ ফিল্মস তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘ধুম’ নিয়ে বেশ কিছু নতুন পরিকল্পনার কথা জানিয়েছে। এই চলচ্চিত্রে দেখা যাবে এবার নারী ভিলেন। আর তার জন্য পরিচালকদের পছন্দ দীপিকা পাড়ুকোন। এই বলিউড নায়িকাকে তারা এক নতুন রূপে পর্দায় আনতে যাচ্ছেন। এ বিষয়ে যশরাজ ফিল্মস দীপিকার সাথে যোগাযোগ করেছে।
জানা গেছে, নতুন এই চ্যালেঞ্জ নিতে দারুণ আগ্রহী দীপিকা। তবে এই বলিউড তারকার হাতে এখন একাধিক প্রকল্প। তাই এখন শুটিং শিডিউল দেখছেন তিনি। শুটিংয়ের সঠিক সময় পেলেই দীপিকা ‘ধুম ফোর’ ছবির জন্য স্বাক্ষর করবেন।
‘ধুম’ সিরিজের জনপ্রিয়তার পেছনে আছে ছবির নিজস্ব স্টাইল আর অসাধারণ সব লোকেশন। এই সিরিজের প্রতিটি চলচ্চিত্রে অভিষেক বচ্চন, উদয় চোপড়াকে দেখা গেছে।
‘ধুম’ সিরিজের তিনটি ছবিতে তিন সুপারস্টারকে ভিলেনের ভূমিকায় এনে দারুণভাবে চমক দিয়েছে যশরাজ ফিল্মস। এই তিন সুপারস্টার হলেন হৃতিক রোশন, আমির খান ও জন আব্রাহাম। তবে এবার ‘ধুম ফোর’ চলচ্চিত্রেতে নারী ভিলেন এনে নতুন এক চমক দিতে যাচ্ছে তারা।
নিউজ লাইট ৭১





















