অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান
- আপডেট টাইম : ০৭:৪৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
- / 129
ঢাকার দোহার উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের দায়ে দুই বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলায় থানার মোড় ও কাচারিঘাট বাজার এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাতকরণের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এ ৪৩ ধারায় জয়পাড়া থানার মোড়ে অবস্থিত আল্লাহর দান বেকারি মালিককে ১০ হাজার টাকা ও কাচারিঘাটে অবস্থিত বান্দুরা বেকারি মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, প্রক্রিয়াকরণ ও বিক্রয়ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
নিউজ লাইট ৭১

















