মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেনাবাহিনী রাঙামাটি ৩০৫ পদাধিক ডিভিশনের উদ্যোগে কোভিট-১৯ টিকাদান

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১
  • / 119

সেনাবাহিনী রাঙামাটি ৩০৫ পদাধিক ডিভিশনের উদ্যোগে কোভিট-১৯ টিকাদান কর্মসূচি পরিচালনা করেছে। 

রোববার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি), চাকমা সার্কেল চীফ ব্যরিষ্টার দেবাশিষ রায়, ডিজিএফআই রাঙামাটি অঞ্চলের অধিনায়ক কর্ণেল ইমরান ইবনে-এ রউফ, রাঙামাটি জোন কমান্ডার লে.কর্নেল মো. রফিকুল ইসলাম (পিএসসি), সিভিল সার্জন ডা: বিপাশ খীসা, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী এবং রাঙামাটি সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমানসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল ইফতেকুর রহমান (পিএসসি) বলেন, টিকা নিয়ে বিব্রত হওয়ার কিছু নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুযোগ্য নেতৃত্বের কারণে করোনা মোকাবিলায় দেশের মানুষদের জন্য উন্নতমানের টিকা সংগ্রহ করেছে। সকলের উচিত টিকা গ্রহণ করা।

তিনি আরও বলেন, করোনার মহামারির সময় সেনাবাহিনী এক মিনিটের বাজার কর্মসূচি, মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধিসহ নানা কর্মসূচি পালন করেছে। শুধু তা নয়-দেশের যেকোনো দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী সামনে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

চাকমা সার্কেল চীফ ব্যরিষ্টার দেবাশিষ রায় বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষদের করোনা মোকাবিলায় ৩ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। এটাই তার দুরদর্শী চিন্তাধারা। তিনি যে ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তেমনি কোভিট মোকাবিলায় অগ্রনী ভূমিকা পালন করছেন।

রাজা আরও বলেন, আমি নিজে ভ্যাকসিন নিয়েছি। আপনারা গ্রহণ করুন। ভয়ের কিছু নেই। আমাদের দেশের সরকার খুবই উন্নতমানের ভ্যাকসিন সংগ্রহ করেছেন। সরকারের কাছে অনুরোধ করবো- দেশের সকল জনগণের জন্য যেন টিকার ব্যবস্থা নিশ্চিত করা হয়।

আলোচনা শেষে লেন্স করপোরাল জহিরুল ইসলামকে টিকাদানের মধ্যে দিয়ে সেনাবাহিনী তাদের টিকাদান কর্মসূচি শুরু করে। টিকাদান কর্মসূচি পরিচালনা করছেন-লামা সিএমএইচ। কার্যক্রমের দায়িত্বে রয়েছেন, মেজর ডা: রিয়াদ এবং মেজর ডা: তৌহিদ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

সেনাবাহিনী রাঙামাটি ৩০৫ পদাধিক ডিভিশনের উদ্যোগে কোভিট-১৯ টিকাদান

আপডেট টাইম : ০৫:৫৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১