বৃহৎ মাছের মেলা নামে খ্যাত বকচর
- আপডেট টাইম : ০৬:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১
- / 117
বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে শুরু হয়েছে এ অঞ্চলের বৃহৎ মাছের মেলা নামে খ্যাত বকচর।
বুধবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে এ মেলা পুরদমে শুরু হয়। এ অঞ্চলের বৃহৎ মাছের মেলা হওয়ায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে।
সরজমিনে দেখা যায়, প্রতিবারের ন্যায় শিশুদের খেলনা, কাঠের আসবাব ও বড় মাছসহ বিভিন্ন সামগ্রীর সমাহার। এবার মেলায় ইসলামপুর (ঈশ্বর ঘাট) গ্রামের মাছ বিক্রেতা আবুল কাশেম প্রায় ৪০ কেজি ওজনের একটি বাঘা আইড় বিক্রির জন্য নিয়ে আসে। প্রথম থেকেই মাছটির দাম হাকা হয় অর্ধ লক্ষাধিক টাকারও উপরে।
মেলায় বাঘা আইড় ছাড়াও মেলায় কাতল, রুই, চিতল, সিলভার কার্ভসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। লক্ষাধিক মানুষের সমাগমে মাছের বাজারের পাশাপাশি ভীর হয়েছে কাঠ ও মিষ্টির দোকানেও। শিশুদের খেলনা, কসমেটিকস সহ মেলার এক কোনে স্থান করে নিয়েছে মেলার চিরচেনা নাগর দোলা।
এ অঞ্চলের ঐতিহ্যবাহী মেলা হওয়ায় প্রায় সবার বাড়ি বাড়ি আত্মিয় স্বজনদের সাথে নিয়ে চলে পিঠার আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু বউ মেলা। মুল মেলার পরের দিন বিশেষে করে মহিলাদের কেনাকাটার সুযোগ সৃষ্টি করতেই স্থানীয় ভাবে এটাকে বউ মেলা নাম করন করেছে।
নিউজ লাইট ৭১

















