শিরোনাম :
আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসী আটক
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৭:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১
- / 135
কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া ব্রিজ এলাকায় থেকে ১০ আগ্নেয়াস্ত্রসহ দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫)। সোমবার রাত ৯টার দিকে অস্ত্রসহ তাদেরকে আটক কর হয়।
আটকরা হলো- মুচনী রোহিঙ্গা শিবিরের সৈয়দ হোসেন (৫৫) ও বদি আলম (২০)। তারা জকির গ্রুপের সক্রিয় সদস্য বলে পরিচিত জানিয়েছেন র্যাব।
র্যাব-১৫ উপঅধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, রাত ৯টার দিকে দমদমিয়া ব্রিজের নিচ দিয়ে পাহাড়ে ঢোকার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।
তবে প্রাথমিকভাবে জানা গেছে। আটকরা রোহিঙ্গা সন্ত্রাসী জকির গ্রুপের সদস্য।
নিউজ লাইট ৭১
Tag :


















