ভূঞাপুরে দুই কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষ
- আপডেট টাইম : ০৬:৫৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / 139
টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভা নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
গুরুতর আহতাবস্থায় ৫ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপসতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন-কমলা বেগম (৫০), আ. রহমান (২৬), ময়েন উদ্দিন (৫০), খায়রুল (২০), দুলাল (৩৫), আছাদুল(২০), সূচী বেগম (৫৫), সহিতন (৫০)।
প্রত্যক্ষদর্শী ও সরজমিনে জানা যায়, তৃতীয় ধাপে ভূঞাপুর পৌরসভা নির্বাচনে শনিবার (৩০ জানুয়ারি) ১নং ওয়ার্ডে কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী জাহিদ হোসেনের (উটপাখি) এবং আনোয়ার হোসেনের (পানির বোতল) সমর্থকদের উপর চড়াও হয়।
এসময় দুই পক্ষের মধ্যে দফায় দফায় দাওয়া-পাল্টা দাওয়া হয়। এ ঘটনায় কেন্দ্রটিতে প্রায় এক ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকলেও পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।
ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, আহত অবস্থায় ৮ জন হাসপাতালে এসেছিল প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের মধ্যে ৩জনের অবস্থা খুবই আশঙ্কাজনক।
এদিকে টেপিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে ভূঞাপুর উপজেলা আ.লীগের সম্পাদক তাহেরুল ইসলাম তোতাকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত এডিন লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজ লাইট ৭১


















