মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খাস জমি দখল করে পুকুর

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১
  • / 124

নওগাঁর রাণীনগরে প্রায় দুই বিঘা খাস জমিতে পুকুর খননের মধ্য দিয়ে দখল চেষ্টার অভিযোগ উঠেছে। এঘটনায় স্থানীয় গ্রামবাসী পুকুর খনন বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, উপজেলার কালীগ্রাম ইউনিয়নের আমগ্রামের দক্ষিন পার্শ্বে ওই গ্রামের মৃত আব্দুল জব্বার প্রামানিকের একটি পুকুর রয়েছে। ওই পুকুর সংলগ্ন কয়া ও আমগ্রাম মৌজায় দুটি দাগে প্রায় দুই বিঘা সরকারের খাস জমি রয়েছে। যে জমিগুলো স্থানীয়ভাবে জনসার্থে ব্যবহৃত হয়ে আসছে। এমতবস্থায় গত বছর আব্দুল খালেক জমি দখল করে পুকুর খনন শুরু করলে গ্রামবাসি মৌখিক ভাবে উপজেলা সহকারী কমিশনারকে অবগত করেন। এতে কমিশনার পুকুর খনন বন্ধ করে দেয়। এর পর গত কয়েক দিন আগে আবারো ওই জমিগুলো দখল করে গ্রামবাসির বাধা উপেক্ষা করে স্কেবেটার মেশিন দিয়ে পুকুর খনন শুরু করে। এতে পুকুর খনন বন্ধ করতে গ্রামের লোকজন মিলিতভাবে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী গ্রাম প্রধান ফিরোজ আহম্মেদ বলেন, এর আগেও জমি দখল করে পুকুর খননের চেষ্টা করেছে খালেক। তারা এসিল্যান্ডকে জানালে ওই সময় পুকুর খনন বন্ধ করে দিয়েছিলো। এর পর নতুন করে জোর পূর্বক পুকুর খনন করছে। সরকারের খাস জমি রক্ষার্থে এবং স্থানীয় জনসাধরনের সুবিধার্থে পুকুর খনন বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলম মামুন গ্রামবাসির দায়েরকৃত লিখিত অভিযোগ প্রাপ্তির কথা জানিয়ে বলেন, খাস জমি দখল করে পুকুর খননের খবর পেয়ে সেখানে গিয়ে পুকুর খনন বন্ধ করে দিয়েছেন তিনি। এঘটনায় আব্দুল খালেককে বৃহস্পতিবার সন্ধ্যায় ১০ হাজার টাকা জরিমানা করে পুকুর যেন আর খনন না করে এমন মুছলেকা নেয়া হয়েছে। এর পরেও যদি পুকুর খনন শুরু করে তা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

খাস জমি দখল করে পুকুর

আপডেট টাইম : ০৬:৪১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জানুয়ারী ২০২১