মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
  • / 125

সিলেটে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইকবাল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাতে গোটাটিকর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে মোগলাবাজার থানা পুলিশ। সে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার গঙ্গানগর এলাকার ছানা মিয়ার ছেলে। 

এর আগে গত বুধবার ইকবাল হোসেনকে ধর্ষণ কাজে সহযোগিতা করার দায়ে কামরান হোসেন নামে আরো একজনকে আটক করে পুলিশ। 

শুক্রবার (২২ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্লাহ তাহের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গ্রেপ্তারকৃত ইকবাল হোসেন শাহপরাণ থানা এলাকার এক তরুণীর সাথে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এ সম্পর্কের সুবাদে ইকবাল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে ওই তরুণীর সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলেন। সর্বশেষ গত বুধবার ওই তরুণীকে মোবাইল ফোনে যোগাযোগ করে কুশিঘাট এলাকায় নিয়ে যান। সেখান থেকে ইকবাল হোসেন তার সহযোগী কামরান হোসেনের সহযোগিতায় ওই তরুণীকে অপহরণ করে গঙ্গানগর এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন। চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ইকবাল হোসেন পালিয়ে গেলেও তার সহযোগী কামরান হোসেনকে আটক হয়। 

তিনি বলেন, এ ঘটনায় ধর্ষণের শিকার তরুণী মোগলাবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এই মামলার প্রেক্ষিতে অভিযুক্ত ইকবাল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

 নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণ

আপডেট টাইম : ০৬:৫৬:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১