মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের ফাঁসি আরেকজনকে যাবজ্জীবন

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১
  • / 133

নীলফামারীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের ফাঁসির রায়সহ আপর আরেকজনকে যাবজ্জীবন দিয়েছে আদালত।

বৃহস্পতিবার নীলফামারীর জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান এ রায় ঘোষণা করেন।

ফাঁসির রায় পেয়েছেন জেলার ডিমলা উপজেলার সাতজান ঘাটেরপার গ্রামের মকবুল হোসেন (৪০)। আর যাবজ্জীবন পেয়েছেন সাতজান সাইফুন গ্রামের হালিমুর রহমান (২৮)।

এছাড়া এ মামলার আরও চার আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় তারা আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালতের বিশেষ পিপি আল মাসুদ আলাল মামলার নথির বরাতে জানান, ২০১৩ সালের ২৯ অগাস্ট ডিমলা উপজেলার সাতজান সাইফুন এলাকার আব্দুল গণির মেয়ে মৌসুমী (১৪) সন্ধ্যায় নিখোঁজ হয়। পরদিন এলাকায় তার লাশ মেলে।

তাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে ২০১৪ সালের ২১ অগাস্ট ছয়জনের নামে আদালতে প্রতিবেদন দেন ডিমলা থানার এসআই মো. শরীফুল ইসলাম।

দুইজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাদের এই সাজা দিয়েছে বলে জানান পিপি আল মাসুদ আলাল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের ফাঁসি আরেকজনকে যাবজ্জীবন

আপডেট টাইম : ০৬:২১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ জানুয়ারী ২০২১