মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী ইউপি সদস্য প্রার্থী কে গণধর্ষণের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৮:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / 112

পটুয়াখালীর মির্জাগঞ্জে সম্ভাব্য নারী ইউপি সদস্য প্রার্থী ও ৩ সন্তানের জননী এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ পাওয়া  গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ জানুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামে। 

এ ঘটনায় ধর্ষিতা (রানী বেগম-৪৫) বাদী হয়ে ৩জনকে আসামি করে মির্জাগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। ধর্ষিতার দায়েরকৃত মামলায় অভিযুক্ত ৩ আসামিকে গ্রপ্তার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমড়াগাছিয়া ইউনিয়নের শ্রীনগর গ্রামে বাড়ির নিকটবর্তী রাস্তার পার্শ্বে শনিবার সন্ধ্যার পরে ঐ মহিলার স্বামী নান্নু মল্লিক কাঠ চেরাইয়ের কাজ করছিলেন। রাত ৮ টার দিকে ঐ মহিলা তার স্বামীকে পান দিতে গেলে পার্শ্ববর্তী ময়দা গ্রামের সজীব সিকদার (২৬), রাজ্জাক ওরফে রাজা মিয়া (৪০) ও জলিলুর রহমান হাওলাদার (৩০) তাকে জাপটে ধরে মুখে মাফলার পেচিয়ে পার্শ্ববর্তী ময়দা গ্রামের চুন্নু ফকিরের বাড়ি সংলগ্ন ফাঁকা মাঠে নিয়ে গণধর্ষণ করে অভিযুক্তরা। ধস্তাধস্তির এক পর্যায়ে ধর্ষিতার মুখের মাফলার খুলে গেলে তার ডাক-চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তারা পালিয়ে যায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর.শওকত আনোয়ার ইসলাম জানান, ধর্ষিতার দায়েরকৃত মামলায় আটককৃতদের আজ রোববার দুপুরে মির্জাগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে পটুয়াখালী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য নারী পুলিশের সহায়তায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

এদিকে, অভিযোগকারী ঐ নারী এবছর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে অংশ নেয়ার জন্য এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন বলে পারিবারিক সূত্র জানান। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

নারী ইউপি সদস্য প্রার্থী কে গণধর্ষণের অভিযোগ

আপডেট টাইম : ০৮:০৪:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১