মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১
  • / 131

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস। এ মহামারী হানা দিচ্ছে ক্রিকেটারদের মাঝে। সরকারিভাবে অগ্রাধিকার তালিকার ভিত্তিতে টিকা প্রদান করা হবে ক্রিকেটারদেরকে। এই তালিকায় গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ থাকলেও ছিলেন না তারা। এবার টিকা এলেই দ্রুতই ঘরোয়া ক্রিকেট শুরু করা যাবে। 

সোমবার (১৮ জানুয়ারি) গুলশানে বিসিবির টিভি স্বত্ব ঘোষণার অনুষ্ঠানে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে ক্রিকেটাররা অগ্রাধিকার পেলে দ্রুতই ঘরোয়া ক্রিকেট শুরু করা যাবে। অবশ্যই এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়। ঘরোয়া ক্রিকেট শুরুর ক্ষেত্রে ভ্যাকসিনেশনের একটা সম্পর্ক আছে। আমাদের সভাপতি বলেছেন, উনি সর্বাত্মক চেষ্টা করবেন সরকারের সঙ্গে কথা বলে ব্যবস্থা করার জন্য।’

তিনি আরও বলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান ভ্যাকসিন প্রয়োগে ক্রিকেটারদের অগ্রাধিকারের বিষয়ে আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানান, সরকার ভ্যাকসিন প্রয়োগের ক্ষেত্রে দেশের সব পর্যায়ের ক্রিকেটারদেরও অগ্রাধিকার দেওয়ার কথা ভাবছে। এ ব্যাপারে সরকারের সঙ্গে কাজ করছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও বিসিবি সভাপতি নাজমুল হাসান।

করোনা পরিস্থিতিতে সিরিজ-টুর্নামেন্ট আয়োজন হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের মতো জটিল ব্যবস্থাপনায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটিও এভাবে আয়োজিত হচ্ছে। তবে ভ্যাকসিন প্রয়োগের পর জৈব সুরক্ষা বলয় কিছুটা শিথিল করা সম্ভব হবে বলে ধারণা সংশ্লিষ্টদের। 

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বিশ্বজুড়ে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম করোনাভাইরাস

আপডেট টাইম : ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১