শিরোনাম :
এক ছাগল একসঙ্গে চার বাচ্চা প্রসব
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৫:৪৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১
- / 127
নওগাঁর ধামইরহাটে এক ছাগল একসঙ্গে চার বাচ্চা প্রসব করেছে। এ ঘটনায় খবর পেয়ে উৎসুক জনতা ছাগলের ছানা দেখার জন্য ভীড় করেছে।
জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের অন্তর্গত রঘুনাথপুর গ্রামের শিক্ষক ও কৃষক মো. নুরল আমিনের একটি ছাগল মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে চারটি বাচ্চার জন্ম দেয়।
এ ব্যাপারে কৃষক নুরল আমিন বলেন, সকালে তার প্রিয় ছাগলটি কালো রংয়ের একটি ছেলে ছানা এবং তিনটি মেয়ে ছানা জন্ম দেয়। বর্তমানে ছাগল ও ছানাগুলো সুস্থ্য রয়েছে।
এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী এক নজর দেখার জন্য তার বাড়ীতে।
নিউজ লাইট ৭১
Tag :


















