মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চীন প্রবাসীদের সংগঠন ‘শেনঝেন বাংলাদেশ কমিউনিটি’

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১
  • / 108

বাৎসরিক বনভোজন করেছে চীনের গুয়াংডং প্রদেশের শেনঝেন শহরে বসবাসরত প্রবাসীদের সংগঠন ‘শেনঝেন বাংলাদেশ কমিউনিটি’।

শনি ও রোববার সাপ্তাহিক ছুটির দিনে দুই দিনব্যাপী শেনঝেন শহরের শেষ প্রান্তে হংকং সীমান্তের কোলঘেঁষে শি-ছং সমুদ্র সৈকতে এটি অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, চীনা সরকারের সব স্বাস্থ্যবিধি মেনেই এ বনভোজনে ৪০ জনের বেশি প্রবাসী তাদের পরিবার পরিজন নিয়ে অংশ নেন।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপনা করেন আকিক ও জিন্নাহ। শুভেচ্ছা বক্তব্য দেন মাহবুব আলম, শেনঝেন বাংলাদেশ কমিউনিটির সহ সভাপতি এমদাদ হক আইয়ুব, কোষাধ্যক্ষ তাহমিদ আহমাদ ও সিনিয়র সদস্য এম. এ বাপ্পা। খাবার পরিবেশন করেন সেন্টু, মোক্তার ও মালেক বড়ুয়া।

বনভোজনের অন্যান্য আয়োজনের মধ্যে ছিল মান্নুর পরিচালনায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিচ ভলিবল, ফুটবল খেলা এবং রং কালি বালি দিয়ে শহীদ মিনার তৈরি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

চীন প্রবাসীদের সংগঠন ‘শেনঝেন বাংলাদেশ কমিউনিটি’

আপডেট টাইম : ০২:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১