সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের ই-কমার্স শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
  • / 135

দেশে ক্রমবর্ধমান ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতাদের সহজ এবং ঝামেলাবিহীন অনলাইন কেনাকাটা এবং দ্রুততম সময়ে পণ্য ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছানো নিশ্চিত করতে বিপুল পরিমাণ মানসম্মত পণ্যসম্ভার নিয়ে আলেশা মার্ট সেবা দেবে।

আলেশা মার্ট জানায়, দ্রুত ডেলিভারি, মানসম্মত পণ্য, ওষুধ সরবরাহ সেবা, অবিশ্বাস্য ডিসকাউন্ট, আকর্ষণীয় মেম্বারশিপ প্যাকেজ, ক্যাশ টাকা ডেলিভারি, বাকিতে গ্রোসারি পণ্য কেনার সুবিধা, ফ্রিল্যান্সারদের কাজের সুযোগ এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য রপ্তানি করার সুযোগসহ উদ্ভাবনী ধারণা নিয়ে এসেছে তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের ই-কমার্স খাতে আলেশা মার্ট যাত্রা শুরু করায় আমি আনন্দিত। বাংলাদেশের ই-কমার্স শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আলেশা মার্ট অনলাইন ক্রেতাদের পছন্দসই চাহিদা মেটাবে বলে আমি আশাবাদী।

আলেশা মার্ট লিমিটেডের চেয়ারম্যান মো. মঞ্জুর আলম শিকদার বলেন, বাংলাদেশে বিশ্বস্ত ও মানসম্পন্ন ই-কমার্স সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আলেশা মার্টকে পরিচয় করিয়ে দেওয়া আমাদের আনন্দের বিষয়। এটি গ্রাহকদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও একধাপ এগিয়ে দেবে বলে আমি আশাবাদী।

শিকদার বলেন, আলেশা মার্ট গ্রাহকদের মুখে হাসি ফোটানোর জন্য তাদের দোরগোড়ায় দ্রুত পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা অনলাইন শপিংয়ের অভিজ্ঞতা সমৃদ্ধ করতে এবং গ্রাহকের সন্তুষ্টি বাড়ানোর জন্য প্রচলিত ধারণার বাইরে গিয়ে কিছু ভিন্নতর পরিষেবা তৈরি করেছি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বাংলাদেশের ই-কমার্স শিল্প দিন দিন বৃদ্ধি পাচ্ছে

আপডেট টাইম : ০৪:৪৪:৫০ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১