যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণী একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন
- আপডেট টাইম : ০৬:২১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / 130
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নে কোনো যৌতুক ছাড়াই ১৪ জোড়া তরুণ-তরুণী একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার রুহিয়া ক্যাথলিক চার্চে আনন্দঘন পরিবেশে বড়দিনের উপহার হিসেবে তাদের একসঙ্গে বিয়ে সম্পন্ন হয়।
আয়োজকরা জানিয়েছেন, যৌতুকের কু-প্রভাব ও বিধিনিষেধের বিষয়টি ঘরে ঘরে ছড়িয়ে দিতেই মূলত ভিন্নধর্মী এ আয়োজন করা হয়েছে।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে তাদের বিয়ে রেজিস্ট্রেশন করান।
এলাকাবাসী জানান, ঘটনার দিন সকাল থেকে মানুষ ওই মাঠে জড়ো হতে থাকেন যৌতুকবিহীন বিয়ে দেখার জন্য। পরে ১৪ জোড়া তরুণ-তরুণীকে বর-কনে সাজিয়ে আনা হয়। এ সময় তাদের দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
খুঁজ নিয়ে জানা গেছে, এসব নবদম্পতির বাড়ি ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলায়।
রুহিয়া ক্যাথলিক চার্চের ধর্মপালক ফাদার অ্যান্তনি সেন বিষয়টি নিশ্চিত করে বলেন, কন্যা পাত্রস্থ করতে গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের কোনো অভিভাবককে যৌতুকের দায় বহন করতে হয় না। তিনি এও বলেন, প্রতি বছর বড়দিনের ছুটিকে ঘিরে এ ধরনের বিয়ে হয়।
নিউজ লাইট ৭১






















