দুই বাংলার প্রিয় মুখ করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন
- আপডেট টাইম : ০৫:৪৭:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০
- / 102
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবং দুই বাংলার প্রিয় মুখ নুসরাত ফারিয়া করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন। রোববার (২৭ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন তারা দু’জনই।
সম্প্রতি এই তারকারা ব্যস্ত ছিলেন ভিন্ন ভিন্ন শুটিং স্পটে ওয়েবসিরিজের জন্যে। গত বুধবার হঠাৎ করেই আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া কোভিড-১৯ এর পরীক্ষা করেন। শনিবার ফলাফলে জানা যায় তারা আক্রান্ত।
নুসরাত ফারিয়া গণমাধ্যমকে জানান, গত সপ্তাহে আমার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। এরই মধ্যে আমি কাজে ফিরেছি। নারায়ণগঞ্জ ক্লাবের একটি শো’তে গতকাল (শনিবার, ২৬ ডিসেম্বর) পারফরম করেছি। আক্রান্ত হওয়ার পরও আমার শারীরিক কোনো জটিলতা ছিল না, এখনো নেই। সবাই নিরাপদে থাকুন।
আরিফিন শুভ ফেসবুকে ভিডিওবার্তায় জানান, গতকাল রাতে আমি করোনার দ্বিতীয় টেস্ট করিয়েছি, তা নেগেটিভ এসেছে। আল্লাহকে অসংখ্য ধন্যবাদ। করোনা থেকে বেরিয়ে এসেছি। পরবর্তীতে সময়ে কমন দুইটি ঝামেলা হয়। একটি হচ্ছে শ্বাসপ্রশ্বাসের সমস্যা ও শারীরিক দুর্বলতা। এই দুইটি আমার আছে।
আমি সর্বচ্চো সতর্কতা অবলম্ব করার চেষ্টা করছি। আমি ঠিক আছি, তবে শ্বাসপ্রশ্বাসের সমস্যাটা একটু জ্বালাচ্ছে। চিকিৎসক যা যা প্রয়োজনীয় টেস্ট দিয়েছেন সবগুলো করিয়েছি। আশা করছি খুব শিগগিরই পুরোপুরি সুস্থ হয়ে যাবো। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।
ফারিয়া ও শুভ দু’জনই জানিয়েছেন, ২ তারিখ থেকে তারা শুটিংয়ে ফিরছেন।
নিউজ লাইট ৭১



















