ক্লাবে পার্টি করায় মুম্বাই পুলিশ সুজানকে গ্রেপ্তার করেছে
- আপডেট টাইম : ০৬:০৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / 130
বলিউড জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশন। সম্প্রতি তার প্রাক্তন স্ত্রী সুজান খানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মুম্বাইয়ের একটি নাইট ক্লাবের পার্টি থেকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে।
তবে এ সময় সেই ক্লাবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনপ্রিয় ভারতীয় র্যাপার বাদশা। তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি সেখান থেকে অল্পের জন্য পালিয়ে বাঁচলেন।
এদিকে করোনার বিধি না মেনে ক্লাবে পার্টি করায় মুম্বাই পুলিশ সুজানকে গ্রেপ্তার করেছে বলে জানা গেছে। তবে এ সময় ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না এবং গায়ক গুরু রনধাওয়াও গ্রেপ্তার হন।
মুম্বাইয়ের ম্যারিয়ট হোটেলের ড্রাগন ফ্লাই ক্লাবে স্বাস্থ্যবিধি না মেনে চলছিলে পার্টি। এখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
সোমবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ অভিযান চালায়। এসময় ড্রাগন ফ্লাই ক্লাব থেকে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যেই ছিলেন সুজান, রায়না এবং গুরু।
তাদের বিরুদ্ধে আইনের ১৮৮, ২৬৯ এবং ৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
রিপাবলিক টিভি জানায়, একই পার্টিতে বাদশাও ছিলেন। তবে তিনি পেছনের দরজা দিয়ে পালাতে সক্ষম হয়েছেন।
নিউজ লাইট ৭১




















