পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার
- আপডেট টাইম : ০৬:৩৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০
- / 137
রাজধানীর রায়েরবাজার থেকে পিস্তলসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) আনসার সদস্য শফিকুলের সাহসিকাতায় ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহীম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়।
রায়েরবাজার পুলিশ ফাড়ি সংলগ্ন বাড়ী নং-৪/৬৬ তে ওয়ারেন্টভূক্ত আসামি ইব্রাহীম চৌধুরীকে ধরার জন্য ওৎপেতে থাকেন কর্তব্যরত পুলিশ ও আনসার সদস্যরা। কিছুক্ষণ পর তারা ঐ বাসায় একজনকে প্রবেশ করতে দেখেন। সে সময় ওৎপেতে থাকা এএসআইসহ তার সঙ্গে থাকা ফোর্স ঐ বাসায় প্রবেশ করেন এবং তালাবদ্ধ রুমের ভিতর পাঁচ জনকে অবস্থান করতে দেখেন। এএসআই তৎক্ষণিক বাসার সকল রুমগুলো তল্লাশি করতে বলেন।
আনসার সদস্য মোঃ সফিকুল ইসলাম রুম ও টয়লেট তল্লাশীর এক পর্যায়ে পাশের রুমে শব্দ শুনতে পেয়ে ঐ রুমে প্রবেশকালে দেখতে পান কনস্টেবল রঞ্জু মিয়া ও আলতাফের সাথে আসামিদের ধস্তাধস্তি চলছে। এ সময় ৫ জন আসামি পালিয়ে গেলে ২ জন কনষ্টেবল তাদের পিছু ধাওয়া করেন।
এদিকে এএসআই উজ্জল ও আসামি ইব্রাহীম এর মধ্যে ধস্তাধস্তি চলতে থাকে। এক পর্যায়ে আসামি ইব্রাহীম এএসআই এর পায়ে গুলি করেন। এ সময় আনসার শফিকুল ৩/৪ ফুট দূরত্ব থেকে লাফ দিয়ে আসামিকে ধরে অস্ত্র উদ্ধার করতে সক্ষম হন।
এ সময় আসামি ইব্রাহীম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পেছন থেকে আনসার সদস্য শফিকুল আসামিকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় ইব্রাহীমকে আটক করা হয়।
নিউজ লাইট ৭১

















