প্রেমিক ধর্ষণ করতে চায় জানিয়ে থানায় অভিযোগ
- আপডেট টাইম : ০৫:৩৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / 127
প্রেমিক ধর্ষণ করতে চায় জানিয়ে থানায় অভিযোগ করেছেন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির এক তরুণী। তাদের মোবাইলে প্রেম বলেও জানায় ওই তরুণী।
বৃহস্পতিবার উপজেলার আব্দুল্লাহপুরে এক তরুণী পার্শ্ববর্তী গ্রাম পাইকপাড়ার জাহাঙ্গীর শেখের ছেলে সাগর শেখের বিরুদ্ধে এ অভিযোগ করেন।
ওই তরুণী বলেন, মোবাইলের মাধ্যমে আমার সাথে সাগর শেখের ২ বছরের প্রেমের সম্পর্ক। আমি বিবাহিত ছিলাম, আমার একটি সন্তান আছে। আমাকে বিয়ে করবে বলে ফুসলিয়ে সাগর আমার আগের সংসার ভেঙে দেয়। আমি চাকরি করতাম, তার কথায় আমি চাকরি ছেড়ে দিয়েছি।
তিনি বলেন, ৯ ডিসেম্বর বুধবার সে ভ্রমণের কথা বলে আমাকে তার বন্ধুর বাড়িতে নিয়ে যায়। সেখানে সে বিল্ডিংয়ের দরজা বন্ধ করে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে চায়। আমি রাজি হইনি বলে সে আমাকে ভয় দেখায়। আমি যদি তার কথামতো শারীরিক সম্পর্ক না করি তাহলে আমার অশ্লীল ছবি বানিয়ে সে ফেসবুকে ছাড়বে বলে হুমকি দিয়েছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে টঙ্গীবাড়ী থানার ওসি হারুন-অর-রশিদ জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলমান।
নিউজ লাইট ৭১


















