সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একসঙ্গে তিনটি জমজ শিশু জন্ম

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
  • / 127

একসঙ্গে তিনটি জমজ শিশু জন্ম দিয়েছেন শেফালী বেগম নামের এক গৃহবধূ। মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে আধাঘণ্টার মধ্যেই তিন পুত্র সন্তান জন্ম দেন তিনি।

শেফালী বেগম সবজি বিক্রেতা মোহাম্মদ জাকারিয়ার স্ত্রী। ওই দম্পতির বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ এলাকায়।

জানা যায়, শেফালী বেগম প্রসব ব্যথা নিয়ে বুধবার মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। তারপর সন্ধ্যা ৭টা, রাত ১১টা ও সাড়ে ১১টায় একে একে তিনটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি।

জমজ তিন শিশুর বাবা মোহাম্মদ জাকারিয়া জানান, সন্তান জন্মের পর মৌলভীবাজার ২৫০ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের জেনারেল হাসপাতাল নামক একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। বর্তমানে মা ও শিশুরা সুস্থ আছেন।

তিনি আরো জানান, আমার তিন সন্তানই সুস্থভাবে জন্ম নিয়েছে। যার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাই।

চিকিৎসক তওহীদ বলেন, বাচ্চাগুলোর মূল যে সমস্যা তা হলো ওজন কম। নরমাল ওজন হওয়া উচিৎ ২৫শ গ্রাম। এরমধ্যে দুটি বাচ্চার ওজন হচ্ছে ২২শ গ্রাম আর একটা বাচ্চার ওজন ১৭শ গ্রাম। মা কিছুটা দুর্বল ছিলেন। বাচ্চারাও কিছুটা দুর্বল। আমরা চিকিৎসা দিচ্ছি।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

একসঙ্গে তিনটি জমজ শিশু জন্ম

আপডেট টাইম : ০৫:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০