মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছরে ক্রীড়াঙ্গনে ব্যাপক চমক
- আপডেট টাইম : ০৫:০৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / 132
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেন, মুজিববর্ষ ও স্বাধীনতার ৫০ বছরে আওয়ামী লীগ সরকার ক্রীড়াঙ্গনে আধুনিকায়নের পাশাপাশি ব্যাপক চমক দেখাচ্ছেন। দেশের ক্রীড়াঙ্গন আজ ব্যাপক পরিচিতি লাভ করেছে।
১৭ ডিসেম্বর চরফ্যাশনে মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তঃ কলেজ গোল্ড কাপ ক্রিকেট ও আন্তঃ ইউনিয়ন ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যুব বিশ্বকাপেও চ্যাম্পিয়ান হওয়ার মতো গৌরব অর্জন করেছি। গত বছর সাউথ এশিয়া গেমসে সবচেয়ে বেশি স্বর্ণ পদকসহ আরও অনেক পদক পেয়েছি। দেশের প্রতিটি জেলা ও উপজেলাগুলোতে একটি করে মিনি স্টেডিয়াম নির্মানের কাজ নির্মাণ করেছে সরকার। এভাবে যদি সরকারের কার্যক্রম অব্যাহত থাকে তাহলে আমরা দেশের ক্রীড়াঙ্গনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো।
এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যকব, যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব আকতার হোসেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মাসুদ করিম, বিসিবি’র প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী, ভোলা জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিক প্রমুখ বক্তব্য রাখেন।
নিউজ লাইট ৭১

















