মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় শিশু ধর্ষক ও নারী পাচারকারী চক্রের দুই হোতাকে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০
  • / 152

সাভারের আশুলিয়ায় শিশু ধর্ষক ও নারী পাচারকারী চক্রের দুই হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার উত্তর ডেন্ডাবর এলাকার সাদিয়া ভিলা নামে এক ভবন থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়ার দারুলহুদা এলাকার শাকিল খানের ছেলে হৃদয় খান (২১), শেরপুরের নাকলার বালিয়াদি এলাকার মো. আবু শামার মেয়ে মোছা. আনজিফা ওরফে তৃষা।

র‌্যাব জানায়, গত ২৯ নভেম্বর নকলা থেকে এক তরুণী নিখোঁজের ঘটনায় ১৪ ডিসেম্বর নকলা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। এতে বলা হয়, তৃষা ওই তরুণীকে পাচারের উদ্দেশ্যে ভুলিয়ে নিয়ে আসে। পরে হৃদয়কে দিয়ে তাকে ধর্ষণ ও নির্যাতন করায়। পরে প্রযুক্তির সহায়তায় ১৪ ডিসেম্বর পল্লীবিদ্যুৎ এলাকায় অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে র‌্যাব।

জানতে চাইলে র‌্যাব-৪ এর উপ-পরিচালক মেজর এ এইচ এম আদনান তফাদার বলেন, প্রাথমিকভাবে আটককৃতরা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তাদেরকে নকলা থানায় হস্তান্তর করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আশুলিয়ায় শিশু ধর্ষক ও নারী পাচারকারী চক্রের দুই হোতাকে গ্রেফতার

আপডেট টাইম : ০৪:২৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৬ ডিসেম্বর ২০২০