২৫ কেজি হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক
- আপডেট টাইম : ০৭:০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
- / 139
বাগেরহাটের মোংলায় ২৫ কেজি হরিণের মাংসসহ ৪ শিকারিকে আটক করেছে পুলিশ।আটককৃতরা হলো জপতোষ মন্ডল (৩৮), টিটু মন্ডল (২৭), নাজমুল মল্লিক (৪৯) ও অনিমেষ মন্ডল (৩৮)।
এসময় তাদের কাছ থেকে ২৫ কেজি হরিণের মাংসসহ তার ব্যবহৃত দুইটি মটর সাইকেল জব্দ করে পুলিশ। আটককৃতদের বাড়ী মোংলা, খুলনা ও গোপালগঞ্জে।
আটকৃতদেরকে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোংলা থানার এসআই মোঃ জাহাঙ্গীর আলম জানান, সোমবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে সুন্দরবন থেকে হরিণের মাংস নিয়ে বৌদ্ধমারী বাজার হয়ে মটর সাইকেলযোগে যাচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালাই।
চাঁদপাই ইউনিয়নের হলদিবুনিয়ার বাইল্লার মোড় এলাকায় চোরা শিকারিরা পৌছালে তাদের চেক করে হরিণের মাংস পাওয়া যায়। পরবর্তীতে চার জনকে আটক করি আমরা।
আটককৃতদের বিরুদ্ধে ১৯২৭ সালের বন আইন (সংশোধনী-২০০০) এর ২৬ (১) (খ) ও (২৬) (১ক) (চ) ধারায় মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।
নিউজ লাইট ৭১






















