সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের সেবা পেতে কোন বিনিময় লাগে না

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৩:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০
  • / 139

বর্তমানে পুলিশের সেবা পেতে কোন বিনিময় লাগে না। ঘটনার সত্যতা পেলে থানায় মামলা কিংবা অভিযোগ করতে কোন মাধ্যম লাগে না বলে জানিয়েছেন চকরিয়া সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম।  

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকাল ৪টায় চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে থানার বিট পুলিশিং এর উদ্যোগে ইউনিয়ন পরিষদ মাঠে কমিউনীটি সচেতনতামমূলক এক সভায় এসব কথা বলেন মো. তফিকুল আলম।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া সার্কেল সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. তফিকুল আলম। বিশেষ অতিথি সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসিন বাবুল। এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ। 

সভায় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, যে কোন অপরাধ সংঘঠিত হচ্ছে দেখলে পুলিশকে জানান, আমরা সবসময় আপনাদের পাশে আছি। অপরাধে যারাই জড়িত থাকুন না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

তিনি আরও বলেন, নারী নির্যাতন ইভটিজিং, মাদকসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করতে পুলিশের পাশাপাশি  এলাকার জনগনকে এগিয়ে আসতে হবে।

পুলিশের নাম ভাঙ্গিয়ে কোন সেবা প্রার্থীর কাছ থেকে কেউ টাকা চাইলে পুলিশকে জানান। আগের সেই পুলিশ এখন নেই। জনগনের সেবা নিশ্চিত করতে পুলিশকে সব ধরণের সুযোগ সুবিধা দিচ্ছেন বর্তমান সরকার। তাই পুলিশ ও জনগনের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে আমরা কাজ করে যাচ্ছি। 

তিনি বলেন, থানায় নারী ও শিশুদেরর জন্য আলাদা সেবা ডেক্স খোলা হয়েছে। তারা নির্ভয়ে সব মনের কথা খোলে বলতে পারবে। সাহারবিল ইউনিয়নসহ মাতামুহুরী উপকূলীয় অঞ্চলে সকল প্রকার অপরাধ দমনে আইনশৃঙখলা বাহিনী কাজ করছে বলে জানান।

চকরিয়া থানার অপারেশন অফিসার মো. মোজাম্মেল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের, চকরিয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ, এস আই ওমর ফারুক, এ এস আই মামুনুর রশিদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রমূখ।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পুলিশের সেবা পেতে কোন বিনিময় লাগে না

আপডেট টাইম : ০৩:৫৯:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ ডিসেম্বর ২০২০