মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবা শনাক্ত করল (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ফিডো

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 131

কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে সুপারির ভেতরে বিশেষ কৌশলে আনা ইয়াবা শনাক্ত করল বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ফিডো। 

গতকাল রোববার (৬ ডিসেম্বর) দুপুরে রেজুখাল চেকপোস্টে দায়িত্ব পালন করছিল বিজিবির ডগ স্কোয়াডের ৬টি কুকুর। এসময় উখিয়া হয়ে কক্সবাজার শহরের দিকে আসা একটি হিউম্যান হলারে তল্লাশি চালায় ফিডো নামে কুকুরটি। গন্ধ শুঁকে একটি থলে শনাক্তের পর সেখানে পাওয়া যায় ৯৫০ পিস ইয়াবা। এগুলো মূলত সুপারির ভেতরে রাখা ছিল। ইয়াবার সঙ্গে মোস্তফা খাতুন নামে এক নারীকেও আটক করা হয়েছে।

এর আগে, শনিবার (৫ ডিসেম্বর) রাতে পালংখালী ইউপি’র থ্যাইংখালী রহমতের বিল থেকে দেড় লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি।

বিজিবির ৩৪ ব্যাটালিয়নের বালুখালী বিওপির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবাকারবারী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে পালংখালী ইউপি’রথ্যাইংখালী রহমতের বিল নামক স্থানে ফাঁদ পেতে থাকে। একপর্যায়ে শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে ৫/৬ জন ইয়াবা ব্যবসায়ী বাংলাদেশের দিকে আসতে দেখে টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা ফেলে ঘনকুয়াশার আড়াল নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল উক্ত স্থান থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে আনুমানিক দেড় লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ইয়াবা শনাক্ত করল (বিজিবি) প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ফিডো

আপডেট টাইম : ০১:৫৯:০৩ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০