মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমার মেয়াদকালে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / 117

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আওতাধীন সকল মার্কেট ও ভূমি দখলদারদের বিরুদ্ধে ডাইরেক্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

তিনি বলেছেন, আমার মেয়াদকালে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। আমাদের কাছে তথ্য রয়েছে, ডিএসসিসির প্রায় ২৯টি মার্কেটে কয়েক হাজার অবৈধ দখলদার রয়েছে, পর্যায়ক্রমে সকল দখলদারদের উচ্ছেদ করা হবে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) নগর ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র এসব কথা বলেন।

ফুলবাড়িয়া মার্কেটে অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র বলেন, ডিএসসিসির মার্কেটগুলোতে নকশা বহির্ভূতভাবে বিভিন্ন দোকান নেওয়া হয়েছে। 

সিড়ির জায়গা, লিফটের জায়গা, সামনের জায়গা সবকিছু ভরাট করে অবৈধভাবে বিভিন্ন লোকেরা বিভিন্ন সময় পুরো দখল করেছে, মার্কেটে দোকান করেছে অবৈধভাবে।

তিনি বলেন, আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি সবগুলো মার্কেট থেকে যত অবৈধ দখলদার আছে সবাইকে উচ্ছেদ করা হবে। সেই প্রেক্ষিতে আজ সকাল থেকে ফুলবাড়িয়া মার্কেট যেটা নগর ভবনের একদম নিকটবর্তী, সেই মার্কেট থেকে যারা অবৈধ দখলদার আছেন তাদের উচ্ছেদ কার্যক্রম হাতে নিয়েছি। পর্যায়ক্রমে সকল মার্কেট থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে।

মেয়র বলেন, আমরা আশাবাদি আজকের মধ্যেই ফুলবাড়িয়া মার্কেট অবৈধ দখলদার উচ্ছেদ সম্পন্ন হবে। যদি প্রয়োজন হয় কাল পরশু যাবো, যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ আমাদের কার্যক্রম চলবে।

যাদের অবৈধ বলা হচ্ছে তারা তো বিপুল পরিমাণ টাকা দিয়েই বরাদ্দ নিয়েছে তাহলে তাদের বিরুদ্ধে কেন এই অভিযান? 

এমন প্রশ্নের জবাবে মেয়র বলেন, অতীতে কে কি করেছে সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় না। যারা অবৈধভাবে দখল করেছে তারা অবৈধ দখলদার। কাকে টাকা দিলো, কি বিনিময় করলো, সেটা আমাদের বিবেচ্য বিষয় না।

আমাদের বিবেচ্য বিষয় হলো শৃঙ্খলা ফিরিয়ে আনা। মার্কেটে যারা বৈধ ‘অ্যালোটি’ বা বৈধ দোকান করেছে, তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতে পারে এবং কোন অবৈধ দখলদার যেন না থাকে, সেটা নিশ্চিত করা। সেই প্রেক্ষিতে দায়িত্ব পাওয়ার পরেই আমরা উচ্ছেদ কার্যক্রম আরাম্ভ করেছি এবং এই কার্যক্রম চলমান থাকবে।

দক্ষিণ সিটি করপোরেশন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অবৈধ দখল পাইয়ে দিতে সহযোগিতার অভিযোগ রয়েছে এমন প্রশ্নের জবাবে তাপস বলেন, আগের পরিস্থিতি অন্য রকম ছিল। এখন এসব কাজের সাথে সিটি করপোরেশনের কোন কর্মকর্তা-কর্মচারী সম্পৃক্ত নেই এবং থাকবে না। যদি থাকে জানালে অবশ্যই ব্যবস্থা নেবো।

ডিএসসিসির কতগুলো মার্কেটে অবৈধ দখলদার রয়েছে এমন এক প্রশ্নের জবাবে মেয়র তাপস বলেন, ফুলবাড়িয়ার তিনটি মার্কেটে প্রায় ৯০০ এর উপরে অবৈধ দখলদার আছে। আমাদের এলাকার অর্থাৎ ডিএসসিসি এলাকার মধ্যে প্রায় ২৯টি মার্কেটে অবৈধ দখলদার আছে। সেখানে অবৈধ দখলদার কয়েক হাজার অবশ্যই হবে। পর্যায়ক্রম সবগুলোকে উচ্ছেদ করবো। 

এরপর আমরা চিহ্নিত করেছি যে, সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দখলদার উচ্ছেদ করবো। আমার মেয়াদের মধ্যে যত অবৈধ দখলদার আছে; মার্কেট হোক জমি হোক সেগুলো থেকে সবাইকে উচ্ছেদ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

আমার মেয়াদকালে সকল অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে

আপডেট টাইম : ০১:৫১:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০