মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বুড়িগঙ্গা নদীর তীরে হাজী সেলিমের দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৭:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
  • / 117

ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে হাজী সেলিমের দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনাসহ মোট ২৬৫টি স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

রোববার ও সোমবার (৬ ও ৭ ডিসেম্বর) এই এমপির চাঁন সরদার কোল্ড স্টোরেজ, মদিনা পেট্রল পাম্প, মদিনা পানির পাম্প ও চারটি গোদামসহ মোট ২৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে প্রায় তিন একর নদীর পাশের সরকারি জমি উদ্ধার হয়।

অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও ঢাকা নদী বন্দর কর্মকর্তা গুলজার আলী। 

এ সময় নৌপুলিশ, আনসার ও র‌্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

গুলজার আলী জানান, শুধু হাজী সেলিম নয় বুড়িগঙ্গা নদীর উভয়ে পাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বুড়িগঙ্গা নদীর তীরে হাজী সেলিমের দখলে থাকা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ

আপডেট টাইম : ০৭:১২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০