মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০২:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
  • / 145

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। 

দুর্ঘটনা এড়াতে রোববার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে প্রায় চারশতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

পদ্মা নদীতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় ফেরি পারাপার বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রায় ২১ জেলার মানুষ ও যানবাহনের শ্রমিকেরা।

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান গণমাধ্যমকে জানান বলেন, মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল করবে।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আপডেট টাইম : ০২:৩৯:০৭ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০