সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুর‌্যাল ও মনুমেন্টসমূহ রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০
  • / 139

চট্টগ্রামের বিভিন্নস্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুর‌্যাল ও মনুমেন্টসমূহ রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) সকাল থেকে চট্টগ্রাম নগরীতে পুলিশের এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা গেছে।

চট্টগ্রাম নগর পুলিশের উপ-কমিশনার (সিটি-এসবি) আব্দুল ওয়ারিশ খান জানান, নগরীর সবগুলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনার আলোকে যেসকল স্থানে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুর‌্যাল বা মনুমেন্ট রয়েছে সবখানে পুলিশ বসানো হয়েছে।

চট্টগ্রামের হালিশহর এবং অক্সিজেন কুয়াইশ সংযোগ সড়কে বঙ্গবন্ধুর সবচেয়ে বড় মুর‌্যাল এবং ভাস্কর্য রয়েছে। এর মধ্যে কুয়াইশ অক্সিজেন সংযোগ সড়কের দুই পয়েন্টেই বঙ্গবন্ধু এভিনিউ হিসেবে নামকরণ করা সড়ক মোড়ে দুটি বড় মুর‌্যাল রয়েছে বঙ্গবন্ধুর। এই দুটি মুর‌্যালের স্থানে পুলিশ মোতায়েন থাকতে দেখা গেছে রোববার সকাল থেকে।

এছাড়া, নগরীর হালিশহর বড়পোল মোড়ে নির্মিত বঙ্গবন্ধুর ‘বজ্রকণ্ঠ’ ভাস্কর্য স্থাপিত হয়েছে চলতি বছর। ২৬ ফুট উঁচু এই ভাস্কর্যের নিরাপত্তায়ও পুলিশ দায়িত্ব পালন করছে।

প্রসঙ্গত, শুক্রবার (৪ ডিসেম্বর) রাতে কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ডান হাত, পুরো মুখমণ্ডল ও বাম হাতের অংশ বিশেষ ভেঙে ফেলে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিষয়টি নজরে এলে দেশব্যাপী সমালোচনা শুরু হয়।

কুষ্টিয়া পৌরসভা সূত্র জানায়, নভেম্বর মাসে পৌরসভার নিজস্ব অর্থায়নে শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর তিনটি ভাস্কর্য করার সিদ্ধান্ত হয়। পাঁচ রাস্তার মোড়ে অনেক আগে তৈরি করা শাপলার ভাস্কর্য ভেঙে সেখানে তিনটি প্রধান সড়কের দিকে মুখ করে তিনটি ভাস্কর্য করা হচ্ছে। নিচের দিকে জাতীয় চার নেতার মুর‌্যাল থাকবে। দরপত্রের মাধ্যমে যশোরের একজন ভাস্কর মাহবুব জামাল শামীম কার্যাদেশ পান। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৩০ লাখ টাকা। ১৭ নভেম্বর থেকে কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে মজমপুরের দিকে মুখ করে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ দেওয়ার একটি ভাস্কর্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। কিন্তু শুক্রবার রাতে কে বা কারা ভাস্কর্যের বিভিন্ন অংশ ভেঙে ফেলে।এঘটনায় ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

বঙ্গবন্ধুর ভাস্কর্য, মুর‌্যাল ও মনুমেন্টসমূহ রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার

আপডেট টাইম : ০৬:১৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ৬ ডিসেম্বর ২০২০