বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টন পলিথিন জব্দ

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০
  • / 120

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা অভিযানের নেতৃত্ব দেন।

গাজীপুর পরিবেশ অধিদফতরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাজারের বাপ্পি, ভোলানাথ, আতাউর এবং আকাশ স্টোরকে আলাদাভাবে চার হাজার, সোহাগ স্টোরকে পাঁচ হাজার, রায়হান স্টোরকে এক হাজার, মিজান স্টোরকে ১৫ হাজার টাকাসহ সাত দোকান মালিককে সর্বমোট ৩৭ হাজার টাকা জরিমানা এবং আনুমানিক তিন টন নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।ভ্রাম্যমাণ আদালত চলাকালে গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. মমিন ভূঁইয়া, পরিদর্শক সঞ্জিত বিশ্বাস ও গাজীপুর আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টন পলিথিন জব্দ

আপডেট টাইম : ০৬:৩৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০