মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিন্দু সেজে পুণ্যস্নানে গিয়ে ধরা

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০
  • / 146

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিতে হিন্দু নাম দেয়ায় গ্রেপ্তার হয়েছেন পাঁচ মুসলিম যুবক।

রোববার (২৯ নভেম্বর) সকালে পশ্চিম সুন্দরবনের নলিয়ার ফরেস্ট অফিসের বনরক্ষীরা এই ৫ প্রতারককে গ্রেফতার করে বন আইনে মামলা দায়ের করে আদালতে পাঠালে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সুন্দরবনে প্রবেশের সময়ে সুন্দরবন বিভাগ নির্বাচন কমিশনের অনলাইনে গিয়ে এনআইডি নম্বর দিয়ে চেক করার সময় তাদের প্রতারণা ধরা পড়ে। সাথে সাথেই এই ৫ প্রতারককে গ্রেফতার করে বন বিভাগ।

বন বিভাগ জানায়, খুলনার ডুমুরিয়া উপজেলার সাহস কুমারঘাট গ্রামের সুমন মন্ডলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে পুণ্যস্নানে যাওয়ার পাস-পারমিট নিতে যান একই এলাকার কাওসারের ছেলে জলিল মিয়া।

একইভাবে ডুমুরিয়া উপজেলার সেনপাড়া-কালিকাপুর গ্রামের ইমন মন্ডলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিয়ে পাস-পারমিট নিতে যান মতিয়ার রহমানের ছেলে জুয়েল সরদার। পাশাপাশি একই উপজেলার সাহস কুমারঘাট গ্রামের রতন মন্ডলের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেন মোখলেস কাওসারের ছেলে বেল্লাল হোসেন।

একই সঙ্গে খুলনার ডুমুরিয়া উপজেলার চাড়াবান্দা গ্রামের প্রণয় বিশ্বাসের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেন একই এলাকার ইয়াসিন। ডুমুরিয়া উপজেলার শিবনগর গ্রামের জুয়েল সরকারের জন্ম নিবন্ধনের ফটোকপি বন অফিসে জমা দেন একই এলাকার জহুরুল হোসেনের ছেলে ইকরামুল করিম।

পশ্চিম সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ড. আবু নাসের মোহসিন হোসেন জানান, এবার করোনার কারণে হিন্দু সম্প্রদায়ের পূন্যার্থী ছাড়া অন্য ধর্মাবলম্বীদের দুবলার চরে রাস পূর্ণিমার পূজা ও জোয়ারে পুণ্য স্নানে যাওয়া নিষিদ্ধ ঘোষণা করে বন বিভাগ। সেজন্য বন বিভাগ রাস পূর্ণিমা ও পুণ্যস্নানে যাওয়া বিষয়ে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দেখে সুন্দরবনে প্রবেশের পাশ-পারমিট দেয়া হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

হিন্দু সেজে পুণ্যস্নানে গিয়ে ধরা

আপডেট টাইম : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০