শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পররাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
  • / 136

করোনায় আক্রান্ত পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং।

গতকাল শুক্রবার পররাষ্ট্রমন্ত্রীকে লেখা এক বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী মোমেনের করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন।

বার্তায় ভুটানের প্রধানমন্ত্রী যথাযথ চিকিৎসার মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রী যেন দ্রত আরোগ্য লাভ করে তার গুরুদায়িত্ব পুনরায় শুরু করতে পারবেন বলে প্রত্যাশা করেন।

ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ছাড়াও দেশটির পররাষ্ট্রমন্ত্রী টান্ডি দর্জি পৃথক এক বার্তায় মোমেনের দ্রুত আরোগ্য কামনা করেন।

এছাড়া পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে পাঠানো এক বার্তায় ভুটানের পররাষ্ট্র সচিব তার দ্রুত আরোগ্য কামনা করেন।

গত বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন করোনায় আক্রান্ত হওয়ার সংবাদ আসে।

ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর করোনা পরীক্ষা করা হলে মোমেনের করোনার ফলাফল পজিটিভ আসে। এজন্য নাইজারে অনুষ্ঠেয় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পারেননি পররাষ্ট্রমন্ত্রী। বুধবারে তার নাইজারের উদ্দেশে দেশ ছাড়ার কথা ছিল।

নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও ফলাফল পজিটিভ আসে। মন্ত্রী ও সচিব দুজনই বর্তমানে চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন।

এদিকে গতকাল শুক্রবার দুই দিনের ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে শুরু হয়। সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ও সচিব যোগ দিতে না পারায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ জাবেদ পাটোয়ারির নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেয় বলে জানা যায়।

সম্মেলনে রোহিঙ্গা ইস্যুসহ ফিলিস্তিন সমস্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই, ইসলামোফোবিয়া ও ধর্মীয় অবমাননার বিষয়ে আলোচনা হবে বলে আভাস দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

পররাষ্ট্রমন্ত্রীর আরোগ্য কামনা করেছেন ভুটানের প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ০৬:৫১:৩১ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০