শিরোনাম :
রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০
- / 121
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ রাজধানীতে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪৭ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত প্রত্যেকে মাদক বিক্রি ও সেবনের দায়ে অভিযুক্ত।
শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে আজ (শনিবার) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।
অভিযানে এক হাজার ৪৭০ পিস ইয়াবা, ২৪৭ গ্রাম হেরোইন, ৫৮৫ গ্রাম ২৫ পুরিয়া গাঁজা, ১০০ বোতল ফেনসিডিল ও ১২৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা রুজু হয়েছে।
নিউজ লাইট ৭১
Tag :


















