মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কিছু কিছু ক্ষেত্রে সরকার কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৬:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
  • / 118

শীতের শুরুতেই করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের পরিবর্তে কিছু কিছু ক্ষেত্রে সরকার কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমন তথ্য জানিয়েছে বলেছেন, মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করার পর আরও কিছু বিষয়ে কড়াকড়ি আরোপের করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, পুরো লকডাউন আসলে সম্ভব নয়, পাকিস্তান তো পারেনি, ভারতও পারছে না। মাস্ক ব্যবহারটা একেবারেই বাধ্যতামূলক করা হয়েছে। যারা মাস্ক পড়বে না, জরিমানা দিতে হবে এ বিষয়টা এখন স্পষ্ট, পরিষ্কার।

তিনি বলেন, রোজ রোজ করোনা সংক্রমণ বাড়ছে, কাজেই এ বিষয়ে সরকারের প্রস্তুতি আছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে বিষয়টি মনিটর করছেন। কঠোর সিদ্ধান্ত নেয়া হবে। বিশেষ করে মাস্ক ব্যবহার না করার বিরুদ্ধে।

ফ্রি স্টাইলে ঘোরাফেরা সহ্য করা হবে না জানিয়ে সেতুমন্ত্রী বলেন, কিছু কিছু ক্ষেত্রে যদি বিধিনিষেধ আরোপ করতে হয় সেটাও করতে হবে। কড়াকড়ড়িটা থাকবে, এটাই সিদ্ধান্তে। ফ্রি স্টাইল, মানে মাস্ক না লাগিয়ে ঘুরে বেড়ানো, এ শহরের যে প্রবণতা সেটি মানা হবে না। এসব ব্যাপারে কড়াকড়ি হচ্ছে।

এর আগে ৩ সপ্তাহব্যাপী লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, সরকার আবার সেদিকে যাবে কিনা- এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এ রকম টাইমটেবল না। এখন দেখছি যে, কোন দিকে যাচ্ছে। সংক্রমণের গতিপ্রকৃতি দেখে পরে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

এদিকে মাঝে করোনা সংক্রমণ কমে শীতের শুরুতেই তা বেড়ে গেছে। গত দুদিনে ৬০ জনের জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বর্তমানে করোনা রোগীর সংখ্যা সাড়ে ৪ লাখের কাছাকাছি পৌঁছে গেছে। মৃত্যু হয়েছে ৬ হাজার ৪১৬ জনের।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

কিছু কিছু ক্ষেত্রে সরকার কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত

আপডেট টাইম : ০৬:২১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০