শিরোনাম :
মাস্ক ব্যবহার ছাড়াই বেচাকেনা করায় ১০ ব্যবসায়ীর জরিমানা
ডেস্ক রিপোর্ট :
- আপডেট টাইম : ০৬:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০
- / 126
নাটোরের বড়াইগ্রামে মাস্ক ব্যবহার ছাড়াই বেচাকেনা করায় ১০ জন ব্যবসায়ীকে মোট এক হাজার আটশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাইমেনা শারমিন উপজেলার বনপাড়া বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা যায়, উপজেলা প্রশাসন মাইকিং করাসহ নানাভাবে সাধারণ লোকজনের মাঝে করোনা সচেতনতা সৃষ্টির চেষ্টার পাশাপাশি ব্যবসায়িদেরকেও মাস্ক ব্যবহারের নির্দেশনা দিয়ে আসছে।
কিন্তু তারপরও লোকজন মাস্ক ব্যবহার না করেই ঘোরাফেরা করছেন। এমনকি ব্যবসায়িরাও মাস্ক ছাড়াই কেনাবেচা করছেন।
তাই সহকারী কমিশনার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক এ জরিমানা আদায় করেন।
নিউজ লাইট ৭১
Tag :

















