বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার

ডেস্ক রিপোর্ট :
  • আপডেট টাইম : ০৫:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০
  • / 109

রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের একটি বাড়ি থেকে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধারের ঘটনায় আরও চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল।

শনিবার (২১ নভেম্বর) উত্তরা পশ্চিম ও তুরাগ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ওই চার জন হলেন সোহরাব হোসেন (২১), তৌহিদুল ইসলাম (২২), সেলিম মিয়া (৩২) ও উজ্জল মিয়া (২৪)।

ডিএমপির উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানান, গ্রেফতারকৃতরা উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত পলাতক আসামি।

শুক্রবার উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩১টি হাতবোমাসহ মামুন পারভেজ ও সুমন শেখকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়।

নিউজ লাইট ৭১

Tag :

শেয়ার করুন

রাজধানীতে অবিস্ফোরিত বেশ কয়েকটি বোমা উদ্ধার

আপডেট টাইম : ০৫:২০:৩৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২০